যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদ্যাপন উপলক্ষে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় অনুষ্ঠিত হয়েছে। বরিশাল সার্কিট হাউজের ধানসিঁড়ি মিলনায়তনের সভা কক্ষে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসেন প্রমুখ। অনুষ্ঠিত বর্ধিত সভায় জেলার দশ উপজেলার উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, জেলা পরিষদের চেয়ারম্যানসহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৭১ সদস্য বিশিষ্ট গঠিত কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।