রংপুরে উগ্রবাদ প্রতিরোধে জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৩রা মার্চ) রংপুর পুলিশ লাইন স্কুল এ- কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পর অর্থায়নে ও রংপুর জেলা পুলিশের আয়োজনে রংপুর জেলার সকল উপজেলা জনপ্রতিনিধিদের নিয়ে উগ্রবাদ প্রতিরোধে জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক দিনব্যাপী সেমিনার প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বিপিএম (বার), পিপিএম। এসম উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজ টিএম মুজাহিদুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।