“পৃথিবীর অস্তিত্বের জন্য প্রাণীকূল বাঁচাই” প্রতিপাদ্য বিষয় নিয়ে চলনবিলের সিংড়ায় বিশ্ব বন্যপ্রাণী দিবসে বর্ণাঢ্য র্যালি, পথসভা ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় এসব কর্মসূচির আয়োজন করে পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) ও চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি। বর্ণাঢ্য র্যালি শেষে সিংড়া উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কামরুল হাসান, বিবিসিএফ এর সাংগঠনিক সম্পাদক ও চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সেক্রেটারী সাইফুল ইসলাম, সুকাশ ইউপি চেয়ারম্যান আবদুল মজিদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা গৌরাঙ্গ কুমার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন সুলতানা, পরিবেশ কর্মী ড.জাকিয়া পারভীন, চলনবিল পাখি নিবাসের সভাপতি এসএম ইসাহক আহমেদ, কলম পরিবেশ ও প্রকৃতি রক্ষা কমিটির সভাপতি প্রভাষক হারুন আর রশিদ, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক শারফুল ইসলাম খোকন, অধ্যক্ষ ফেরদৌস আলম ফিরোজ প্রমূখ।
পথসভায় চলনবিল এলাকার বন্যপ্রাণী ও অতিথি পাখিসহ জীববৈচিত্র্য সংরক্ষণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়।