বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ বলেন আপনার সন্তানের সাথে সৌহদ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করুন। সন্তান কখন কি করে কোথায় যায় সে বিষয়ে লক্ষ্য রাখুন। সন্তানের ফেসবুক ও স্মার্টফোন নির্ভরতা কমিয়ে আনতে হবে,আপনার সন্তান রাতে কোথায় যায়, কি করে, জঙ্গীবাদের সাথে জড়িয়ে যায় কিনা সে বিষয়ে খেয়াল রাখবেন। তিনি মঙ্গলবার সকাল ১১টায় বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের মীরগঞ্জ বাজারে ওপেন হাউস ডে ও মতবিনিময় সভায় জনতার উদ্দেশ্যে এসব কথা বলেন। মীরগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাতীয় পার্টির নেতা মোঃ ওমর ফারুক বাবুল আকনের সভাপতিত্বে ও ওসি (তদন্ত) আবদুর রহমানের সঞ্চালণায় ওপেন হাউস-ডে ও মতবিনিময় সভায় বাবুগঞ্জের মীরগঞ্জ লঞ্চঘাটে স্থানীয় ইজারাদারদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের বিষয়ে হুঁশিয়ারী দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) আনোয়ার সাঈদ বলেন ভবিৎষ্যতে এমন অভিযোগ পেলে সাথে সাথে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাবুগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ মিজানুর রহমান,রহমতপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরোয়ার মাহমুদ,ইউপি সদস্য জামাল হোসেন পুতুল,মহিলা সদস্য মোসাম্মৎ রহিমা আক্তার,এসআই সুলতান আহম্মেদ,এসআই আলমগীর হোসেন,এএসআই আবুল কালাম আজাদসহ স্থানীয় ব্যবসায়ী শুসিল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।