গ্রাহকসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষে মঙ্গলবার সুজানগরের সাতবাড়ীয়ায় পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২’র আওতাধীন একটি অভিযোগ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। ওইদিন বিকালে স্থানীয় সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির অভিযোগ কেন্দ্রটি উদ্বোধন করেন। সমিতি বোর্ডের সাবেক সভাপতি আবদুল মান্নানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও থানার ইন্সপেক্টর (তদন্ত) হাদিউল ইসলাম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল জলিল বিশ্বাস, ওই সমিতির জি,এম প্রকৌশলী এমদাদুল হক ও সমিতি বোর্ডের সভাপতি হায়দার আলী। অনুষ্ঠান পরিচালনা করেন আনোয়ার পারভেজ। পরে ফিতা কেটে অভিযোগ কেন্দ্রের উদ্বোধন করা হয়।