বগুড়ায় চাকুরী স্থায়ীকরনের দাবিতে পিচরেট ঐক্য কর্মচারী পরিষদ অর্ধ দিবস কর্মবিরিত পালন করেছে।
সোমবার সকাল ৮ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিনমাথা পিডিবি তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ের সামনে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিঃ (নেসকো লিঃ) এর অধীনস্ত বিক্রয় ও বিতরন বিভাগ-১, ২ ও ৩ এর বিদ্যুৎ সরবরাহ দপ্তরে মিটার পাঠক ও বিল বিতরনকারী হিসেবে অস্থায়ী ভিত্তিতে কর্মরত কর্মচারীরা এই কর্মবিরতি পালন করে। ওই কর্মসুচিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আবুল হোসেন, বগুড়া সার্কেলের সাধারন সম্পাদক রবিউল করিম সাগর, কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রকেট, জেলা সভাপতি মিজানুর রহমান মুকুল, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, শফিকুর ইসলাম বুলু, বগুড়া সার্কেলের সহ সাধারন সম্পাদক আজিজুর রহমান এবং কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম প্রমুখ সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তব্যে নেতৃবৃন্দরা বলেন আমরা সু দীর্ঘ ১৫-২০ বছর যাবৎ অস্থায়ী ভিত্তিতে মিটার পাঠক ও বিল বিতরনকারী হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছি। কিন্তু বর্তমানে নেসকো লিঃ আমাদের চাকুরী স্থায়ী করন না করে গ্রাহকের আঙ্গিনায় প্রি-পেইড স্মার্ট মিটার লাগানোর প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া চলছে। তাই আমরা যে কর্ম করে পরিবার পরিজন নিয়ে জীবন জীবিকা নির্বাহ করে আসছি তার অনিশ্চয়তা দেখা দিয়েছে। অতিসত্ত্বর আমাদের চাকুরী স্থায়ীকরনের জন্য ব্যবস্থা গ্রহন করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি জোড় দাবি জানাচ্ছি