বীমা দিবসে শপথ করি,উন্নত দেশ গড়ি’এই প্রতিপাদ্য নিয়ে ঘোড়াঘাটে জাতীয় বীমা দিবস পালিত হয়। রোববার বীমা দিবস উপলক্ষে এক বর্নাঢ্য র্যালী উপজেলা চত্বরে পরিভ্রমন করে। র্যালী শেষে উপজেলা মিলনায়তনে ইউ,এন,ও ওয়াহিদা খানমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহফুজার রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আঃ সাত্তার সরকার,একাডেমিক সুপারভাইজার ধ্বিরাজ সরকার,মহিলা বিষয়ক কর্মকর্তা,প্রভাষক রিপন সরকার ও বিভিন্ন বীমা কর্মকর্তা আলোচনায় অংশগ্রহণ করেন।