দিনাজপুরের ঘোড়াঘাট জাতীয় ভোটার দিবস ২০২০ইং উপলক্ষে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। শুরুতেই একটি র্যালী উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগতিক বক্তব্য দেন নির্বাচন কমিশনার ূশাহজাহান আমিন। এ ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুস সাত্তার, দুদকের সভাপতি তাহমিণা বেগম ও নুর আলম সরকার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নির্বাচন কমিশনার ূশাহজাহান আমিন।