বিরলের পলাশবাড়ী ইউপি’র সাকইর খতিবিয়া নছিরিয়া আহাম্মদীয়া ফুরকানিয়া ও হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১ মার্চ রোববার রাত্রে সাকইর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নরসিংদির মার্কাযুল হুদা মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মুফতি মাসুম বিল্লাহ মাহমুদী। বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন হযরত মাওলানা মুফতি মোঃ আশফাক হোসাইন তাওককলি। সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্বাস উদ্দীন আহমেদ। মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীরে সভাপতি ও বিরল পৌরসভার প্রথম মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, ইউপি চেয়ারম্যান আবদুস শুকুর, সমাজসেবক শরিফ উদ্দীন আহমেদ প্রমূখ।
সঞ্চালনা করেন পলাশবাড়ী ঈদগাহ ময়দান ও কবরস্থান ইয়াতিমখানা ও মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মোঃ তাজুল ইসলাম।