বগুড়ার আদমদীঘি উপজেলার অন্তাহার ইসলামিয়া দাখিল মাদ্রাসায় দরিদ্র শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরন করা হয়েছে। মুজিববর্ষ পালন উপলক্ষে ওই মাদ্রাসার শিক্ষকরা নিজস্ব অর্থয়ানে প্রতিষ্ঠানের ২০ শিক্ষার্থীর মাঝে রোববার দুপুরে পোশাক বিতরন করেন। এ উপলক্ষে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি ও ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হক আবু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য আবুবক্কর সিদ্দীক, আবদুর রাজ্জাক, সহ-সুপার দেলওয়ার হোসেন, শিক্ষক দুলাল হোসেন, খোরশেদ আলম প্রমুখ। মাদ্রাসার সুপাররিনটেনডেন্ট মজিবুর রহমান বলেন, মুজিব বর্ষে পর্যায়ক্রমে মাদ্রাসার সকল দরিদ্র শিক্ষার্থীদের পোশাক বিতরন করা হবে।