জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে সোমবার দুপুরে বগুড়ার আদমদীঘি উপজেলা হলরুমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা নির্বাহি কর্মকর্তা এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা খন্দকার, আদমদীঘি থানার কর্মকর্তা ইনচার্জ জালাল উদ্দিন, জেলা পরিষদের সদস্য মুনজু আরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু রেজা খান, কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী, আওয়ামী লীগ নেতা নাজিমুল হুদা খন্দকার, ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, এরশাদুল হক টুলু, আবদুল হক আবু, আদমদীঘি সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, সাংবাদিক খায়রুল ইসলাম, মিহির কুমার সরকার, আনোয়ার হোসাইন প্রমুখসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।