বগুড়ার আদমদীঘি উপজেলায় চলতি মৌসুমে বিভিন্ন জাতের আলু তুলতে ব্যস্ত সময় কাটাচ্ছে কৃষক কৃষানীরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে ও বাড়ীতে আলু তোলার কাজ করছে। পুরুষ কৃষকের সংকট থাকায় নারী কৃষক দিয়ে মাঠে আলু তোলার কাজ করছে। আলুর বাম্পার ফলন হওয়ায় ও আলুর দাম ভালো পাওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেসে।
কৃষি অফিস সুত্রে জানা যায়, আদমদীঘি উপজেলায় ৬ ইউনিয়ন ও ১ টি পৌরসভায় চলতি আলু মৌসুমে সাড়ে ২ হাজার হেক্টর জমিতে আলু আবাদ করা হয়েছে। আমন ধান কাটা মাড়াইয়ের পর ওই জমিতে দেশীয় জাতের হাগরাই আলু, কাঠিলাল, পাটনায়, পাকড়ী, সহ বিভিন্ন জাতের আলু আবাদ করা হয়। উপজেলার জিনইর গ্রামের কৃষক আনোয়ার হোসাইন জানায়, গত বছরের তুলনায় চলতি মৌসুমে কৃষি অফিসের পরামর্শে রোগ বালাই ছাড়া আলুর বাম্পার ফলন হয়েছে এবং বাজারে বর্তমান আলুর ভালো দাম থাকায় লাভবান হচ্ছি। তবে গত বছরের তুলনায় এ বছর মাঠে আলুর আবাদ কম হয়েছে।
এ ব্যাপারে আদমদীঘি উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী বলেন, কৃষি অফিসের পরামর্শে রোগ বালাই ছাড়া এবার আলুর বাম্পার ফলন হয়েছে কৃষকরা লাভবান হচ্ছে।