রাজশাহী পুঠিয়ায় ৯০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। উপজেলাবাসীদের অভিযোগ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনিয়ম গাফিলতির কারণে বিদ্যালয়ের শিক্ষকরা সঠিকভাবে দায়িত্ব পালন করছে না।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় নতুন পুরাতন মিলে ৯০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ৯০টি বিদ্যালয় সঠিকভাবে লিখাপড়া দেখার জন্য চারজন সহকারি শিক্ষা কর্মকর্তা রয়েছে। চারজন সহকারি শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে সংশ্লিষ্ট বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির লোকদের অভিযোগ অনেক রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কমিটির সদস্য বলছেন,চলতি নতুন বছর শুরু হওয়ার পর থেকে প্রতিটি বিদ্যালয়ে বনভোজনের নামে ক্লাস না করে ছুটি দেয়া। শিক্ষকদের প্রশিক্ষণের নাম করে ক্লাস বন্ধ রাখা। প্রধান শিক্ষকরা উপজেলা অফিসে যাওয়ার নাম করে বাড়ীতে থাকা। সহকারি শিক্ষা কর্মকর্তা বিদ্যালয়ের পরির্দশনের ্আগেই বিদ্যালয়গুলিকে জানিয়ে দেয়া। তারপর কর্মকর্তাদের আপায়্যানের জন্য ক্লাস ফাঁকি দেয়া। সহকারি শিক্ষা কর্মকর্তা কেউ কেউ ব্যক্তিগত গাড়ি নিয়ে এসে বিদ্যালয় তড়িগড়ি পরিদর্শন করে চলে যেগে দেখা গেছে। প্রায় বিদ্যালয়ের বনভোজরে সময়ে উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তা, কর্মচারীদের দাওয়াত খেতে দেখা গেছে। প্রধান শিক্ষকদের প্রতি বছর তিনদিনের ক্লাস্টার ছুটি থাকে। শিক্ষকরা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মিলে চারটি গ্রুপ করে বিদ্যালয় বন্ধ করে দেশের বিভিন্ন স্থানে বনভোজন করতে গিয়ে ছিল। গতকাল ১লা মার্চ পুঠিয়া সদরসহ ২২টি বিদ্যালয় বন্ধ রেখে শিক্ষক কর্মকর্তারা বনভোজনে গিয়ে ছিল। উপজেলা বিভিন্ন প্রাথমিক ঘুরে দেখা গেছে, দীর্ঘদিন একই বিদ্যালয়ে শিক্ষকরা চাকরি করার জন্য এবং কোনো স্থানীয় ছাত্রছাত্রীর অভিভাবকরা বিদ্যালয় বিষয়ে অভিযোগ করলে শিক্ষকরা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করার অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মীর মোহাম্মদ মামুনুর রহমান বলেন, প্রধান শিক্ষকদের সংরক্ষিত ছুটি থেকে যেতে পারেন। কিন্তু বিদ্যালয় বন্ধ করে নয়। যেহেতু এ বিষয়ে কথা উঠেছে। আগামীতে এমন ঘটনা আর ঘটবে না।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ওলিউজ্জামান বলেন, সংরক্ষিত ছুটি থেকে বনভোজনে যেতে পারে কী না, বিষয়টি আমার জানা নেই। বিষয়টি যাচাইবাছাই করে ব্যবস্থা নেয়া হবে।