‘ভোটার হয়ে ভোট দেবো,দেশ গড়ায় অংশ নেবো’-এ প্রতিপাদ্য নিয়ে সোমবার পাবনার চাটমোহরে পালিত হয় জাতীয় ভোটার দিবস। উপজেলা নির্বাচন অফিস কর্তৃক আয়োজিত কর্মসূচীতে ছিলো র্যালী,আলোচনা সভা ও নতুন ভোটারদের জাতীয় পরিচয়পত্র প্রদান। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শাহী মসজিদ মোড় ঘুরে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আঃ হালিমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন,উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন,দৈনিক আমাদের বড়াল সম্পাদক ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি হেলালুর রহমান জুয়েল ও আওয়ামী লীগ নেতা মোঃ শামসুজ্জোহা। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি,সাংবাদিক,শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।