চাটমোহর-পাশর্^ডাঙ্গা সড়কের নির্মাণ কাজ হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে। সড়কটি কেটে গর্ত করে ফেলে রাখা হয়েছে। সড়কের দু’পাশের মাটি কেটে গর্ত করার ফলে পাশের গাছ-পালা পুকুর বা খালে ভেঙে পড়েছে। ইট-খোয়া ও বালি ফেলে রাখা হয়েছে। প্রায় এক বছর আগে সড়কটি পুণঃনির্মাণের জন্য খোড়াখুড়ি শুরু করা হয়। পাবনার প্রভাবশালী এক ঠিকাদার কাজটি পেয়েছে। ৭৬ কোটি টাকা ব্যয়ে সড়কটি নির্মাণ করা হচ্ছে মর্মে জানা গেছে। কিন্তু ঠিকাদার হঠাৎ কাজটি বন্ধ রেখেছে। ভাঙ্গাচোরা সড়কে জনদূর্ভোগ চরম আকার ধারণ করেছে। সড়কের কাজ বন্ধ হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ব্যাপারে কোন প্রকার তদারকি নেই। সরেজমিন গিয়ে দেখা গেলা সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত। জনগুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার করার দাবি ছিলো এলাকাবাসীর। অবশেষে সড়কটির নির্মাণ করা শুরু হলেও,তা আর এগোচ্ছে না। এলাকাবাসীর অভিযোগ,ঠিকাদারের লোকজন ইচ্ছেমতো সড়ক কেটে,খোড়াখুড়ি করে চলে গেছে। এখন এই সড়কে পায়ে হেঁটে চলাই দায়। তারা কোথাও জানিয়েও কোন প্রতিকার পাচ্ছে না। পাশর্^ডাঙ্গা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আজাহার আলী জানান,সড়কের দূর্ভোগের বিষয়টি বারবার বলা হচ্ছে। কিন্তু কোন প্রতিকার মিলছে না। এ বিষয়ে পাবনা-৩ আসনের এমপি ও ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন,সরকার উন্নয়ন কর্মকান্ডকে প্রশ্নবিদ্ধ করতে এবং সরকারের সুনাম নষ্ট করতেই এই সড়ক নির্মাণে গাফলতি করা হচ্ছে। তিনি এ বিষয়ে সাংবাদিকদের লেখালেখি করার আহবান জানান।