জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিববর্ষ) উদ্যাপন, ১৭ ও ২৬ মার্চ পালনের প্রস্তুতি সভা সোমবার দুপুরে জেলার গৌরনদী উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, সহকারী কমিশনার ফারিহা তানজীন, ওসি তদন্ত মাহবুবুর রহমান প্রমুখ। সভায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।