রাজশাহী পুঠিয়ায় প্রিন্ট ও ইলেকট্রোনিক্স মিডিয়ার সাংবাদিকগণের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শিবপুরে পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ি উদ্দ্যোগে রোববার দুপুর ২টায় ফাঁড়ি পুলিশ কার্যালয় চত্তরে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপার শহিদ উল্লাহ্। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাইওয়ে পুলিশ বগুড়া জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার রায়হান ইবনে রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুঠিয়া থানার কর্মকর্তা ইনচার্জ রেজাউল ইসলাম, পুঠিয়া থানার কর্মকর্তা ইনচার্জ (তদন্ত) হাসমত আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ কাজল নন্দী। অনুষ্ঠান পুঠিয়া উপজেলার সাংবাদিক সমাজের সাংবাদিক, পুঠিয়া উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকগণ ও বিভিন্ন ইলেকট্রোনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবগকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত সংবাদিকগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এছাড়াও তিনি বলেন, সবাই মিলে মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধ করি। এছাড়াও তিনি বলেন, আমার ফাঁড়ি পুলিশ কোনো চাঁদাবাজি বা দুর্নীতির সঙ্গে জড়িত থাকে তাহলে সুনির্দিষ্ট ভাবে জানালে আমি ব্যবস্থা গ্রহন করবো।