তানোরে ৪ গ্রাম হিরোইনসহ ২জনকে গ্রেপ্তার করেছে মুন্ডুমাালা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। এ ঘটনায় তানোর থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে। এরা হলেন, তানোর উপজেলার দেবিপুর গ্রামের আবুল কাশেমের পুত্র ফিরোজ আহম্মেদ (৩০) ও একই গ্রামের ইসাহাক আলীর পুত্র রাজিব আলী (২৭)। (আজ) গতকাল রোববার তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। তানোর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাইফুল ইসলাম সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মুন্ডুমালা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করেন। এ ঘটনায় তানোর থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের (আজ) গতকাল রোববার জেল হাজতে প্রেরন করা হয়েছে।