বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের তারাপুরের কাশিপুর গ্রামে অনৈতিক কার্যকলাপের অভিযোগে নারী ও পুরুষ কে আটক করেছে সান্তাহার টাউন ফাঁড়ির পুলিশ। এ ব্যাপারে আদমদীঘি থানায় মামলা দায়ের হয়েছে।
জানা যায়, আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের তারাপুর গ্রামের ইয়াদ আলীর ছেলে ফেরদৌস আলী (৩৫) ও কাশিপুর গ্রামের মিজানুর রহমানের স্ত্রী রিপা আক্তার (২৮) গত শনিবার রাতে অনৈতিক কাজে লিপ্ত হলে গ্রামবাসীরা তাদের কে হাতে নাতে আটক করে পুলিশের কাছে সোর্পদ করে। এ ঘটনায় আদমদীঘি থানায় মামলা দায়ের হলে তাদের কে বগুড়া আদালতে প্রেরন করে। এ ব্যাপারে আদমদীঘি থানা কর্মকর্তা ইনচার্জ জালাল উদ্দিন মামলা দায়েরের কথা নিশ্চিত করেন।