রাজশাহীর মোহনপুরে মোটরসাইকেল ধাক্কায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন এসএসসির দুই পরীক্ষার্থীসহ তিন জন। নিহত আলম হোসেন (৪০) উপজেলার সাঁকোয়া গ্রামের মৃত জয়নাল হোসেনের ছেলে। তিনি ছিলেন মুগরী ব্যবসায়ী। নিহতের লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করেছে পুলিশ।
জানা গেছে, মোহনপুর উপজেলার হরিদাগাছি গ্রামের মৃত মছির ডাক্তারের ছেলে মুনজুর হোসেন হিরা (৪৫) তার ছেলে এসএসসি পরীক্ষার্থী মাহমুদ (১৬), নাসির উদ্দীনের ছেলে পরীক্ষার্থী মিনাজুল আসিফ (১৫) একই মোটরসাইকেল নিয়ে মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে ব্যবহৃত পরীক্ষা দেয়ার জন্য পরীক্ষার কেন্দ্রে যাচ্ছিল।
আজ রোববার সকাল সাড়ে ৯ টার সময় নিহত আলম হোসেন রাস্তার পশ্চিম পাশে সাঁকোয়া মোড়ে দাঁড়িয়ে ছিল। কেশরহাট দিক থেকে আসা দ্রুত নিহত আলম হোসেনকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলে মারা যান। মোটরসাইকেল ছিঁটকে পাশের পুকুরে পড়ে যায়। আহত হন দুই পরীক্ষাথীসহ তিনজন। মোটরসাইকেল চালাচ্ছিল শিক্ষার্থী মাহমুদ। আহতরা হচ্ছেন উপজেলার কেশরহাট পৌরসভা হরিদাগাছি গ্রামের মৃত মছির ডাক্তারের ছেলে মুনজুর হোসেন হিরা (৪৫), ছেলে মাহমুদ (১৬) ও নাসির উদ্দীনের ছেলে মিনাজুল আসিফ (১৫)। আহতদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
মোহনপুর থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, নিহতের লাশ উদ্ধার মর্গে প্রেলণ ও মোটরসাইকেল জব্দ করে থানায় আনা হয়েছে।