গত শুক্রবার সন্ধায় ঘোড়াঘাট পৌরশহরের কাদিমনগর বি আর এফ ও এ আর এস এর সার্বিক সহযোীতায় সন্ত শিরোমনি গুরু রবিদাস (ধাম) মন্দির কমিটির উদ্যোগে সন্ত সম্মেলনও তৃতীয় রবিদাস মহা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও লালনগীতির আয়োজন করা হয়। সারা দেশের রবিদাস জনগোষ্ঠীর সংকট,সমস্যা ও সমাধান বিষয়ে আলোকপাত করে ভবিষ্যত করনীয় নির্ধারনের লক্ষে ধাম মন্দির কমিটির সভাপতি জামলাল রবিদাসের সভাপতিত্বে আলোচনা সভায় অংশগ্রহণ করেন ঘোড়াঘাট পৌর মেয়র আবদুস সাত্তার মিলন, রংপুর বেতারের বিশিষ্ট নজরুল সঙ্গিত শিল্পি,গবেষক সুব্রত ভট্টাচার্জ,প্রভাষক রেজাউল ইসলাম, অ্যাডভোকেট হিরালাল রবিদাস। অনুষ্ঠানে বিভিন্ন মহানগর ,জেলা ও উপজেলা থেকে রবিদাস নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সুমন রবিদাস ও ধাম মন্দির কমিটির সাধারন সম্পাদক আদুরী রবিদাস।