রাজশাহীর বাগমারা আসনের সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হক এর ব্যবসায়ীক প্রতিষ্ঠান সালেহা-ইমারত কোল্ড স্টোরেজে শনিবার চলতি বছর আলু সংরক্ষণের উদ্বোধন করা হয়েছে। আলু সংরক্ষণের উদ্বোধন উপলক্ষে উপজেলার মাড়িয়া ইউনিয়নের সাঁকোয়া গ্রামে সালেহা-ইমারত কোল্ড স্টোরেজ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা আ.লীগের সহ-প্রচার সম্পাদক বিশিষ্ট আলু ব্যবসায়ী ফরহাদ হোসেন মজনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলু সংরক্ষণের শুভ উদ্বোধন করেন এনা গ্রুপের চেয়ারম্যান বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুর রহমান, সালেহা ইমারত কোল্ড স্টোরেজের ম্যানেজার সাজ্জাদুর রহমান জুয়েল, ম্যানেজার (হিসাবশাখা) সোহরাব হোসেন মাসুম, কৃষকদের মধ্যে মুনসুর রহমান প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, উপজেলা আ.লীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দীন আহমেদ, আফতাব উদ্দীন আবুল, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন বেঙ্গল, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, ইউপি চেয়ারম্যান আবদুল হামিদ ফৌজদার, আনোয়ার হোসেন, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক কহিনুর বানু, সহ বিভিন্ন এলাকার আলু চাষী ও সুধিজন। সালেহা ইমারত কোল্ড স্টোরেজ সূত্রে জানা গেছে, চলতি বছর ২ লাখ ২০ হাজার বস্তা আলু স্টোরে সংরক্ষণ করা হবে। এছাড়াও ওই অনুষ্ঠানে ২০ জন সেরা আলু চাষী এবং এজেন্টদের মাঝে উপহার বিতরণ করা হয়।