অগ্রাধিকার মূলক গ্রামীন জনগনের মধ্যে বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পের আওতায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্বাচনী অঙ্গিকার গ্রাম হবে শহর বাস্তবায়নের লক্ষে জনস্বাস্থ্য মন্ত্রনালয়ের সহযোগীতায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যাগে রাজশাহীর বাগমারায় প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় সাব-মারসিবল পাম্প স্থাপনের কাজ শুরু করা হয়েছে। পাম্প গুলো স্থাপন করা হলে উপজেলার সর্বত্রই হতদরিদ্র মানুষের মধ্যে বিশুদ্ধ পানির চাহিদা পূরন করা সম্ভব বলে মনে করা হচ্ছে।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুইটি পৌরসভার জনগনের জন্য বিশুদ্ধ পানি পানের ব্যবস্থা গ্রহন করেছেন সরকার। সরকারী ভাবেই উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভায় হতদরিদ্র মানুষদের মাঝে বিশুদ্ধ পানি পানের জন্য কাজ শুরু করেছেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। চলতি বছরের জুন মাসের মধ্যে উপজেলার সকল ই্উনিয়ন ও পৌরসভায় বসবাসরত হতদরিদ্র মানুষদের মধ্যে বিশুদ্ধ পানি ব্যবহারের কাজ শেষ হবে বলে জানা গেছে। উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আল আমিন হোসেন জানান, সরকারী নির্দেশ মোতাবেক গ্রামগঞ্জে বসবাসরত সকল হতদরিদ্রদের মধ্যে বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা হাতে নিয়েছে সরকার। সরকারী নির্দেশ মোতাবেক কাজ গুলো শুরু হয়েছে উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভায়। আগামী জুন মাসের মধ্যে কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। বাগমারা উপজেলায় প্রায় চার লাখ মানুষের বসবাস। শুস্ক মৌসূমে এলাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকট লক্ষ করা যায়। বিশুদ্ধ পানির সংকট নিরসনের জন্য স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের সহযোগীতায় বাগমারায় বিশুদ্ধ পানির প্রকল্পটি হাতে নেয়া হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জনগনের দোরগোড়ায় বিশুদ্ধ পানি সরবরাহের জন্য কাজ করে যাচ্ছে। অল্প সময়ের মধ্যে সাব-মারসিবল পাম্প গুলো বসানো হলে বাগমারা এলাকার অসহায় ও হতদরিদ্র মানুষদের বিশুদ্ধ পানির চাহিদা পূরন হবে।
স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, বাগমারা এলাকায় বসবাসরত সকল পেশার মানুষের জন্য কাজ করে যাচ্ছি। রাস্তা ঘাট, শিক্ষা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, আইনশৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস দমন, মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াসহ উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে বিলিয়ে দিয়েছি। বিশুদ্ধ পানি সরবরাহের জন্য উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভায় সাব-মারসিবল পাম্প বসানোর মাধ্যমে তাদের পানির চাহিদা পূরন করছি। এলাকার লোকজনের সহযোগীতা পেলে তিনি বাগমারায় আরো উন্নয়ন করবেন বলে জানিয়েছেন। অপর দিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল মানুষের নিরাপত্তা থেকে শুরু করে সব ধরনের সুযোগ-সুবিধা অব্যাহত রেখেছেন।
বাগমারা উপজেলা জনস্বাস্থ্যের উপ-সহকারী প্রকৌশলী আল আমিন বলেন, বর্তমান সরকারের নির্দেশ মোতাবেক উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভায় বসবাসকারী অসহায় হতদরিদ্রদের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য সাব-মারসিবল পাম্প বসানো হচ্ছে। সরকারী খরচেই পাম্প গুলো বসানোর মাধ্যমে এলাকায় বসবাসকারী অসহায় মানুষদের বিশুদ্ধ পানি পানের সু-ব্যবস্থা করা হচ্ছে। পাম্প গুলো বসানো হলে উপজেলার প্রায় চার লাখ মানুষ বিশুদ্ধ পানির সুবিধা পাবে বলে তিনি জানিয়েছেন।