স্থানীয় সরকার বিভাগের সচিব মো: হেলাল উদ্দিন আহম্মেদ বলেছেন, ‘‘ গোদাগাড়ী পৌরসভার যে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট হবে সেটায় ব্যয় হবে ৪ হাজার ১শ কোটি টাকা। উত্তর বঙ্গের সব চেয়ে বড় প্রকল্প। ৫০ একর জমি অধিগ্রহন করা হয়েছে, জেলা প্রশাসকের নিকট অধিগ্রহনের টাকা জমা করা হয়েছে। গোড়াগাড়ী ও কাঁকন হাট পৌরসভার মানুষ বিশুদ্ধ খাবার পানির সুবিধা পাবেন। পদ্মা নদীর থেকে পানি উত্তোলন করে তা পরিশোধিত করে পাইপ লাইনের মাধ্যমে রাজশাহী শহবে নিয়ে যাওয়া হবে। এখনকার নদীর পানির গুনগত মান খুব উন্নত।
এ কাজে আপনাদের সকলের সহযোগিতা চান। এখানকার রাস্তা ঘাটের উন্নয়ন হবে, মানুষ কাজ করবে। আপনাদের যাদের বাড়ী, ঘর, জমি পড়েছে তারা বর্তমান বাজার মূল্যের চেয়ে তিন গুন বেশী পরিমান জমির দাম পাবেন। জমির টাকার জন্য কোন দালাল ধরতে হবে না। জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে এভাবে মতবিনিময় সভা করে জমির চেক বুঝিয়ে হবে এ নিশ্চয়তা দিচ্ছি।
শনিবার (২৯ জুলাই) রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার ৭ নং ওয়ার্ডে দুপুরে ওয়াটার ট্রিটেমেন্ট প্লান্ট পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব বলেন।
গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাজমুল ইসলাম সরকারের মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী ওয়াসার অতিরিক্ত সচিব সুলতান আহম্মেদ, রাজশাহী জেলা প্রশাসক মো: হামিদুল হক, রাজশাহী ওয়াসার উপমহাব্যবস্থাপক এসএম তুহিনুল আলম,গোদাগাড়ী পৌরসভার মেয়র মো: মনিরুল ইসলাম বাবু, উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, কাউন্সিলর মাহবুবুর রহমান বিপ্লব, ইউপি চেয়ারম্যান মো: মজিবুর রহমান, সানাউল্লাহ, হাবিবুর রহমান বেবী ,গোদাগাড়ী প্রেস ক্লাবের সভাপতি মো: কামরুজ্জামান বকুল প্রমূখ।