দিনাজপুরে ২৯ ফেব্রুয়ারি ২০২০ শনিবার দিনব্যাপী জননন্দিত সাপ্তাহিক ফলোআপ পত্রিকার সকল সাংবাদিকদের মতবিনিময় ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর শহরের ঘাসিপাড়ায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) মিলনায়তনে ফলোআপ পরিবারের সকল সদস্যগণের আয়োজনে মতবিনিময় ও কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
মতবিনিময় ও কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক ফলোআপ এর প্রকাশক ও সম্পাদক এবং জাতীয় সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা লায়ন এড. এম এ মজিদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক জনসংকেত এর সম্পাদক ও জাতীয় সাংবাদিক সোসাইটির ভাইস চেয়ারম্যান দীপক কুমার পাল।
সভাপতিত্ব করবেন সাপ্তাহিক ফলোআপ এর নির্বাহী সম্পাদক ও জাতীয় সাংবাদিক সোসাইটির দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক লায়ন শাহ্ আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন ফলোআপ পত্রিকার প্রতিষ্ঠাতা নির্বাহী সম্পাদক মোয়াজ্জেম হোসেন, দেবীগঞ্জ মহিলা কলেজ এর অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান চৌধুরী, দিনাজপুর আইনজীবী সমিতির সিনিয়র অ্যাডভোকেট রেজাউর রহমান রাজু, অ্যাডভোকেট গোলাম ফারুক মিনহাজুল হাসান, সাবেক প্যানেল মেয়র জাহাঙ্গির আলম, সাবেক কাউন্সিলর মাহমুদা খাতুন জ্যোৎস্না প্রমূখ। সঞ্চালনা করেন সাপ্তাহিক ফলোআপ এর মফস্বল সম্পাদক আতিউর রহমান আতিক।
রেজিষ্ট্রেশন, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠ শেষে অনুষ্ঠানের শুরুতে মহান ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনে শহীদ এবং ফলোআপ পরিবারের মরহুম সেলিম রেজা, প্রয়াত তপন অধিকারী ও মরহুম অধ্যাপক আলী আশরাফ মৃধাসহ সকল মরহুম সাংবাদিকের রুহের মাগফিরাত কামনা করে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
“জাতীয় উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা” শীর্ষক কর্মশালায় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক জনসংকেত এর সম্পাদক ও জাতীয় সাংবাদিক সোসাইটির ভাইস চেয়ারম্যান দীপক কুমার পাল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফলোআপ এর বার্তা সম্পাদক মনিরুজ্জামান বাবলা, সার্কুলেশন ম্যানেজার সিদ্দিকুর রহমান ফন্তে, ফলোআপ এর স্টাফ রিপোর্টার হাসনুল হক নান্না, শাহিনুর ইসলাম, সুবীর চক্রবর্তী ছোটন, মিজানুর রহমান ডোফুরা, নবাবগঞ্জ প্রতিনিধি রুহুল আমিন প্রধান, চিরিবন্দর প্রতিনিধি ডাঃ লিয়াকত আলী খন্দকার, বোচাগঞ্জ প্রতিনিধি শাহজাহান খোকন, বিরামপুর প্রতিনিধি ডাঃ নুরল হক, আফতাবগঞ্জ (স্বপ্নপূরী) প্রতিনিধি দীপক কুমার মহন্ত, নীলফামারী প্রতিনিধি খন্দকার সোহেল আহমেদ, হরিপুর প্রতিনিধি ইউসুফ আলী, রুহিয়া প্রতিনিধি আমিনুর হক, বালিয়াডাঙ্গী প্রতিনিধি দবিরুল ইসলাম, পীরগঞ্জ প্রতিনিধি মনসুর আলী, রাণীশংকৈল প্রতিনিধি হযরত আলী, তেতুলিয়া প্রতিনিধি সোহরাব আলী, বোদা প্রতিনিধি তোফাজ্জল হোসেন, দৈনিক আমার বার্তা’র জেলা প্রতিনিধি আনোয়ারুল হক, দৈনিক খবর এর জেলা প্রতিনিধি হাবিবুল হক তুষার, দ্যি মর্নিং গ্লোরি’র জেলা প্রতিনিধি আবু কাওছার প্রমূখ।