অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচার এই দুটি অভিযোগের বিষয়ে পাপিষ্ট পাপিয়ার বিরুদ্ধে আইনশৃঙ্খলাবাহিনীর পাওয়া অভিযোগ তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন সজেক-২। প্রশাসন সূত্রে জানা গেছে তাদের বিরুদ্ধে মামলা করবে র্যাব। অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ দুদকের তফসিলভূক্ত অপরাধ হওয়ায় মামলাটি তদন্ত করবে কমিশন। এই অভিযোগের আসামি হবে, নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামীমা নুর পাপিয়া (২৮), এবং তার স্বামী মফিজুর রহমান (৩৮)। তাদের অভিযোগ তদন্তে প্রস্তুত সজেক-২। দুদকের নির্ভরযোগ্য সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
আইনশৃঙ্খলাবাহিনী তদন্ত করবে মাদক ব্যবসা এবং অসামাজিক কার্যক্রমের বিষয়ে। প্রশাসনের মামলায় অভিযুক্ত হবে দুই নারীসহ চারজন। যাদের বিরুদ্ধে মামলা করা হবে তারা হলেন, নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামীমা নুর পাপিয়া (২৮), এবং তার স্বামী মফিজুর রহমান (৩৮)।
জানা যায়, সমাজসেবার আড়ালে অনৈতিক ব্যবসা করে অবৈধভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে পাপিষ্ট পাপিয়া। গত শনিবার ২২ ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশত্যাগের সময় পাপিয়াসহ চারজনকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাদের কাছ থেকে ৭টি পাসপোর্ট, নগদ ২ লাখ ১২ হাজার ২৭০ টাকা, ২৫ হাজার ৬০০ জাল টাকা, ১১ হাজার ৯১ ইউএস ডলারসহ বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়।
কারওয়ানবাজারের র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা জানান র্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল শাফী উল্লাহ বুলবুল। তিনি জানিয়েছিলেন, বৈধ আয় অনুযায়ী পাপিয়ার বাৎসরিক আয় মাত্র ১৯ লাখ টাকা। অথচ রাজধানীর অভিজাত একটি হোটেলে শুধুমাত্র গত তিন মাসে তিনি বিল পরিশোধ করেছেন প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা। নারী সংক্রান্ত অপকর্ম ছাড়াও অস্ত্র-মাদক ব্যবসা, চাঁদাবাজি ও বিভিন্ন তদবির বাণিজ্যের সঙ্গে জড়িত পাপিয়া।
শাফী উল্লাহ বুলবুল বলেন, আটক পাপিয়ার তেজগাঁও এফডিসি গেট সংলগ্ন এলাকায় অংশীদারিত্বের ভিত্তিতে একটি গাড়ির শো রুম এবং নরসিংদীতে একটি গাড়ি সার্ভিসিং সেন্টার রয়েছে। এসব ব্যবসার আড়ালে তিনি অবৈধ অস্ত্র, মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত যুব মহিলা লীগের এই সাধারণ সম্পাদক শামীমা।
পাপিয়া গত তিন মাসে রাজধানীর একটি অভিজাত হোটেলে ১ কোটি ৩০ লাখ টাকা বিল পরিশোধ করেছেন জানিয়ে শাফী উল্লাহ বুলবুল বলেন, ওই হোটেলে প্রতিদিন শুধুমাত্র বারের খরচ বাবদ প্রায় আড়াই লাখ টাকা পরিশোধ করতেন তিনি। সেখানে তার নিয়ন্ত্রণে ৭টি মেয়ের কথা জানা গেছে, যাদেরকে তিনি প্রতি মাসে ৩০ হাজার করে মোট ২ লাখ ১০ হাজার টাকা পরিশোধ করতেন।
এছাড়া নরসিংদী এলাকায় চাঁদাবাজির জন্য তার একটি ক্যাডার বাহিনী রয়েছে। স্বামীর সহযোগিতায় অবৈধ অস্ত্র, মাদক ও চাঁদাবাজির মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে তিনি নরসিংদী ও ঢাকায় একাধিক বিলাসবহুল বাড়ি-গাড়িসহ বিপুল পরিমাণ অর্থের মালিক হয়েছেন। এ ছাড়া তিনি বিভিন্ন ধরনের তদবির বাণিজ্যের সঙ্গে জড়িত।