বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে। যার সর্বনিম্ন মূল্য ১০০ টাকা আর সর্বোচ্চ মূল্য ১ হাজার টাকা। রোববার ( ১ মার্চ) থেকে শুরু হবে তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুই ম্যাচ মঙ্গল ও শুক্রবার। ওয়েস্টার্ন গ্যালারি ও গ্রিন হিলের টিকেটের মূল্য ১০০ টাকা। এ ছাড়া ইস্টার্ন গ্যালারির টিকেটের দাম ১৫০ টাকা ও ক্লাব হাউজের দাম ৩০০ টাকা। আর গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেটের মূল্য ১০০০ টাকা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট জেলা স্টেডিয়ামের বুথে সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টিকেট পাওয়া যাবে।