বিজ্ঞ আদালতের স্থগিতাদেশ অমান্য করে কেশবপুরে মুক্তিযোদ্ধাদের তালিকা তদন্তের নামে হয়রানির প্রতিবাদে শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন করেছেন মুক্তিদযোদ্ধারা।
কেশবপুর শহরের ভগীœ নিবেদিতা মঞ্চ কার্যালয়ে সংবাদ সম্মেলনে ৪৯ জন মুক্তিযোদ্ধার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধা অধ্যাপক অসিত কুমার মোদক।লিখিত বক্তব্য পাঠকালে তিনি উল্লেখ করেন, আমাদের আবেদনের প্রেক্ষিতে মহামান্য সুপ্রিমকোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি বিজ্ঞ ফরিদ আহম্মেদ ও বিজ্ঞ বিচারপতি শেখ হাসান আরিফ ২০১২ সালে ২১ মার্চ কেশবপুর উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই সংক্রান্ত স্থগিতাদেশ প্রদান করেন। অথচ কেশবপুর উপজেলার পাত্রপাড়া (শিকারপুর) গ্রামের মৃত মকছেদ আলীর পূত্র উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী মুক্তিযোদ্ধা গেজেটভুক্ত জীবিত ও মৃত মুক্তিযোদ্ধার বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধা আখ্যায়িত করে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ে অভিযোগের ভিত্তিতে যশোর জেলা প্রশাসক গত ২৬ ফেব্রুয়ারী তদন্তের জন্য অতিরিক্ত জেলা প্রশাসন (রাজস্ব) আসিফ মাহমুদকে দায়িত্ব প্রদান করেন। গত ২৬ ফেব্রুয়ারী সকালে ৪৯ জন মুক্তিযোদ্ধা তাদের মুক্তিযোদ্ধা সনদপত্র ও স্বাক্ষীগণকে সাথে নিয়ে কেশবপুর উপজেলা চত্ত্বরে হাজির হলেও আবেদনকারী পক্ষ হুমকী-ধামকী দিয়ে স্বাক্ষীদের সরিয়ে দেয়। যার ফলে অনেকের স্বাক্ষী অনুপস্থিত প্রমাণিত হয়। তাছাড়া আবেদনকারি পক্ষের উপস্থিতিতে আদালতের স্থগিতাদেশ অমান্য করে অতিরিক্ত জেলা প্রশাসন (রাজস্ব) আসিফ মাহমুদ ৩৪ জন মুক্তিযোদ্ধাকে যাচাই বাছাই করেন। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বাবুর আলী গাজী, ফজর আলী ,অলোক দেসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা।