ভারতের নয়া দিল্লীতে মুসলমানের মসজিদ ও মাদ্রাসায় অগ্নিসংযোগ, হত্যাসহ উগ্র হিন্দুদের সন্ত্রাসী ও জঙ্গী হামলার প্রতিবাদে দিনাজপুরের ইমাম-ওলামা মাসায়েখ ও তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল করেছে।
শুক্রবার বাদ জুম্মা দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গন থেকে মাওলানা মতিউর রহমান কাসেমীর নেতৃত্বে দিনাজপুরের ইমাম-ওলামা মাসায়েখ ও তৌহিদি জনতার ব্যানারে এ বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
এর আগে জুমার নামাজ শেষে বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা দিনাজপুর ইন্সটিটিউট প্রাঙ্গণে সমবেত হয়। পরে বিক্ষোভ মিছিলটি দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গন থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন শ্লোগান দেন তারা।
এসময় দিনাজপুর শহরে বিভিন্ন স্থানে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।