দিনাজপুরের ঘোড়াঘাট হাট,বাজার,গোডাউন লাড-আনলোড শ্রমিক ইউরিয়নের রেজি নং-৫৯৫) কমিটি গঠন উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি/সাঃ সম্পাদক পদসহ ৮সদস্য বিশিষ্ট নতুন কমিটি নির্বাচিত হয়। এর মধ্যে সভাপতি ,সহ-সভাপতি .সাঃ সম্পাদক ও সহ-সম্পাদক পদে কোন প্রার্থী না থাকায় তাদেরকে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক তাদেরকে নির্বাচিত ঘোষনা করেন। অপর দিকে সাংগঠনিক সম্পাদক,অর্থ সম্পাদক,প্রচার সম্পাদক ও দপ্তর সম্পাদক পদে একাধিক প্রার্থী ওই পদে শান্তিপূর্নভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিতরা হলেন সভাপতি পদে মোঃ পিরোজ কবির ,সহ-সভাপতি পদে ময়নুল ইসলাম ,সাধারন সম্পাদক পদে আমিরুল কাজী সহ-সাধারন সম্পাদক পদে শফিইল আলম,সাংগঠনিক পদে ইমরান আলী,অর্থ সম্পাদক জাইদুল ইসলাম, প্রচার সম্পাদক ফুল মিয়া দপ্তর সম্পাদক জয়নাল আবেদিন নির্বাচিত হয়।
নির্বাচন পরিচালনা করেন মোঃ দেলজার হোসেন বিল্লু,আহ্বায়ক নির্বাচন পরিচালনা কমিটি।