জেলার বিরল উপজেলায় গত বুধবার রাতে বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি বিরল উপজেলা শাখা’র সভাপতি হাসান ফরিদ বিদ্যুৎ এর সভাপতিত্বে আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি আলহাজ মোঃ সবুজার সিদ্দিক সাগর ও সাধারণ সম্পাদক রমাকান্ত রায় এর সংবর্ধনা-আলোচনা সভা ও মাদকবিরোধী সঙ্গীত সন্ধ্যা হয়েছে। আলোচনা সভায় বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ মোঃ সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, বিশেষ অতিথি বিরল থানার কর্মকর্তা ইনচার্জ শেখ নাসিম হাবিব, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ মোঃ ইদ্রিস আলী, উপজেলা কুলি শ্রমিক ইউনিয়ন এর সভাপতি আরমান আলী কালু, উপদেষ্টা ও উপজেলা যুবলীগের সভাপতি আবদুল মালেক, উপদেষ্টা ও সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (২৯৩৬) এর সাধারণ সম্পাদক আতিউর রহমান, উপদেষ্টা জাহাঙ্গীর আলম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি বিরল উপজেলা শাখা’র সাধারণ সম্পাদক আবু কালাম।
বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি বিরল উপজেলা শাখা’র আয়োজনে অনুষ্ঠানে মাদক সেবন ও মাদক পরিবহণ হতে সকলকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
আলোচনা শেষে দীগন্ত শিল্পী গোষ্ঠী পরিবারের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।