বিরলে ধানক্ষেতে কীটনাশক প্রয়োগ দেখতে গিয়ে মুন্সিপাড়া আদর্শ কলেজ এর জীববিজ্ঞান বিষয়ের প্রভাষক মেহেরাফ আলী (৪৫)’র আকস্মিক মৃত্যু হয়েছে। তিনি ভান্ডারা ইউপি’র পাকুড়া গ্রামের আহেদ আলীর পুত্র। থানা পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে।
মুন্সিপাড়া আদর্শ কলেজ এর অধ্যক্ষ লাইজুদ্দিন আহমেদ জানান, বৃহষ্পতিবার বিকালে ধানক্ষেতে শ্রমিক দিয়ে ঘাস নিধনে কীটনাশক প্রয়োগ করছিলেন প্রভাষক মেহেরাফ আলী। পূর্বেই তাঁর উচ্চরক্তচাপ জনিত সমস্যা ছিল বলে শুনেছেন। কীটনাশক প্রয়োগের সময় হঠাৎ তিনি অসূস্থ্যতাবোধ করলে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাৎক্ষণিকভাবে নিয়ে আসেন স্বজনরা। সংবাদ পেয়ে সহকর্মীরাও ছুটে আসেন।
হাসপাতালে কর্তব্যরত মেডিকেল কর্মকর্তা ডাঃ তানজিমুল হক জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তিনি মারা গেছেন। তাই তিনি থানা পুলিশৈ সংবাদ দিয়েছেন।
এ রিপোর্ট লেখাকালনি থানার এসআই নাজমুল ইসলাম জানান, সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। নিহতর পায়ের তালুতে কিছু মাটিযুক্ত ছিল। শরীরে কিছুটা শরিষার তেল মাখা ছিল।নিহতর শরীরের কোথাও কোন আঘাত এর চিহ্ন পাওয়া যায়নি। পরবর্তী আইনুগ প্রক্রিয়ার প্রস্তুতি চলছে।