বিরল উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মোঃ সবুজার সিদ্দিক সাগর ও সাধারণ সম্পাদক রমাকান্ত রায় এর সংবর্ধনা ও আলোচনা সভা এবং মাদকবিরোধী সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মোঃ সবুজার সিদ্দিক সাগর এবং সাধারণ সম্পাদক রমাকান্ত রায়।
বুধবার রাতে বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি বিরল উপজেলা শাখা’র সভাপতি হাসান ফরিদ বিদ্যুৎ এর সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন থানার কর্মকর্তা ইনচার্জ শেখ নাসিম হাবিব, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ইদ্রিস আলী, উপজেলা কুলি শ্রমিক ইউনিয়ন এর সভাপতি আরমান আলী কালু, সংগঠনটির উপদেষ্টা ও উপজেলা যুবলীগের সভাপতি আবদুল মালেক, পৌরসভার প্যানেল মেয়র-২ হাফিজুর রহমান, সংগঠনটির উপদেষ্টা ও সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর এর সাধারণ সম্পাদক আতিউর রহমান, সংগঠনটির উপদেষ্টা জাহাঙ্গীর আলম। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি বিরল উপজেলা শাখা’র সাধারণ সম্পাদক আবু কালাম।
সংগঠনটির উপদেষ্টা ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সারওয়ারুল ইসলাম রাসেল এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল্লামা আজাদ ইকবাল লাবু, সাংগঠনিক সম্পাদক বিভূতি চন্দ্র রায়, দপ্তর সম্পাদক লুৎফর রহমান, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিথুন কুমার রায় প্রমূখ।
বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি বিরল উপজেলা শাখা’র আয়োজনে অনুষ্ঠানে মাদক সেবন ও মাদক পরিবহণ হতে সকলকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
আলোচনা শেষে দীগন্ত শিল্পী গোষ্ঠী পরিবারের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।