দিনাজপুরের চিরিরবন্দরে থানা পুলিশের উদ্দ্যোগে মাদক, জুয়া, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, যৌন হয়রানী প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার বেলতলী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রাত্যাহিক সমাবেশে চিরিরবন্দর থানার উদ্দ্যোগে সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন থানার কর্মকর্তা ইনচার্জ সুব্রত কুমার সরকার। প্রধান অতিথি শিক্ষার্থীদের আলোকিত মানুষ ও আলোকিত চোখ হওয়ার পরামর্শ দিয়ে বলেন, একজন শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যত। এজন্য মুজিব বর্ষ হতে নতুন শপথ নিয়ে দেশ, দেশপ্রেম ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে হবে। এ সময় কর্মকর্তা ইনচার্জ (তদন্ত) রইস উদ্দিন আহমেদ, প্রধান শিক্ষক মোরশেদ উল আলম, উপপরিদর্শক আশরাফুজ্জামান, সহ উপপরিদর্শক মনিরা খাতুন প্রমূখ বক্তব্য রাখেন। আলোচনা সভায় ম্যানেজিং কমিটির সভাপতি, সদস্য, অভিভাবক, সকল শিক্ষক,কর্মচারী ও ৩ শতাধিক ছাত্রী উপস্থিত ছিলেন।
এরপর সকাল ১১ টায় বিদ্যালয় হলরুমে “মুজিব বর্ষের অঙ্গিকার-পুলিশ হবে জনতার” প্রতিপাদ্য বিষয়ে স্থানীয় কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।