স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধি সৌধে বাংলাদেশ আওয়ামী লীগ বিরল উপজেলা শাখা’র নব গঠিত কমিটির নেতৃবৃন্দ কর্তৃক শ্রদ্ধাঞ্জলী অর্পন ও জাতির পিতার কবর জিয়ারতের উদ্দেশ্যে আগামী ২৮ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা ৭ টায় বিরল উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় হতে যাত্রা করবেন। উপজেলা আওয়ামী লীগ এর নবনির্বাচিত সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর এবং সাধারণ সম্পাদক রমা কান্ত রায়সহ নবগঠিত কমিটির সকল সদস্য ও উপদেষ্টা মন্ডলীর সদস্যগণ ইতোমধ্যে সফরের সকল প্রস্তুতি চুড়ান্ত করেছেন। ওই সফরে বিশেষ সফর সঙ্গী হিসেবে থাকবেন বিরল প্রেক্লাবের সকল সম্মানিত সাংবাদিকবৃন্দ।
উক্ত সফরের সফলতা ও সার্থকতা কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) এর জাতীয় সংসদ সদস্য ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
বাংলাদেশ আওয়ামী লীগ বিরল উপজেলা শাখা’র তথ্য ও গবেষণা সম্পাদক হাসান ফরিদ বিদ্যুৎ তথ্যটি নিশ্চিত করেছেন।