বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসন চত্ত্বরে আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধুর ম্যুরাল এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। মঙ্গলবার বিকেলে আদমদীঘি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ সিরাজুল ইসলাম খান রাজু আনুষ্ঠানিকভাবে এ ম্যুরালের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.কে.এম আব্দুল্লাহ বিন রশিদ, বগুড়া জেলা পরিষদের সদস্য আলহাজ¦ মনজু আরা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা খন্দকার, উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় কুমার পাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু রেজা খান, থানার কর্মকর্তা ইনচার্জ জালাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান এরশাদুল হক টুলু, আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান, রফিকুল ইসলাম, মিহির কুমার সরকার, আনোয়ার হোসাইন প্রমূখ।