দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ইঁদুর মারা গ্যাস ট্যাবলেট পানে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে গায়েত্রী রায় (১৮) নামে তরুণীর মৃত্যু হয়েছে। ওই তরুণী উপজেলার খোলাভিটা গ্রামের বিমল চন্দ্র রায়ের মেয়ে। বীরগঞ্জ থানার সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পারিবারিক সমস্যার কারণে ওই তরুণী ইঁদুর মারা গ্যাস ট্যাবলেট খায়। এলাকার স্থানীয়রা তরুণীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। বীরগঞ্জ থানায় সংবাদ দেওয়া হলে এস,আই আকবর আলী ও এস,আই নজরুল ইসলাম গায়েত্রীর বাড়িতে গিয়ে মৃত্যু বিষয়ে নিশ্চিত করেন। এ ঘটনায় পরিবারে কোনো আপত্তি না থাকায় লাশ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয় এবং বীরগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। যাহার মামলা নং ৩ তারিখ ২৪/২/২০২০।