নওগাঁর ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ধামইরহাট এরিয়া প্রোগ্রামের আওতায় অতি-দরিদ্র ও ভিক্ষুকদের মাঝে ২শত ৯৯ টি বকনা বাছুর (গরু) বিতরণ করা হয়েছে। ২৫ ফেব্রুয়ারী বিকেল ৫ টায় ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে ধামইরহাট মহিলা কলেজে অতি দরিদ্র পরিবারের ২শত ৯২ জন ও ০৭ জন ভিক্ষুকদের পূনর্বাসনে বকনা বাছুর (গরু) বিতরণ করেন নওগাঁ জেলা প্রশাসক মো. হারুন অর রশীদ। এ সময় উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী মন্ডল, অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুব আলম, ওয়ার্ল্ড ভিশন ব্যবস্থাপক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ই¯্রাফিল হোসেন, ওয়ার্ল্ড ভিশনের গ্রাম উন্নয়ন কমিটি (ভিডিসি)’র সভাপতি মফিজ উদ্দিন, মেহেদী হাসান, জিল্লু মার্ডি, তরিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।