নওগাঁর ধামইরহাটে উপজেলা ভূমি অফিসের বিভিন্ন সেবা গ্রহিতাদের জন্য বিশ্রামাগার হিসেবে ‘ক্ষনিকের নীড়’র উদ্বোধন করেছেন নওগাঁ জেলা প্রশাসক। ২৫ ফেব্রুয়ারী দুপুর ১২ টায় নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশীদ উপজেলা ভূমি অফিস চত্বরে ‘ক্ষনিকের নীড়’র উদ্বোধন করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা গনপতি রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ই¯্রাফিল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় ভূমি সেবা প্রদানে সেবা গ্রহিতাদের হয়রানীমুক্ত দ্রুত সেবা ও ভাল আচরণ করার পরামর্শ প্রদান করেন জেলা প্রশাসক। এর আগে ধামইরহাট পৌরসভা ও উদ্বোধন শেষে জেলা প্রশাসক হারুন অর রশীদ জাহানপুর ইউনিয়ন ভূমি অফিস, জগতনগর গুচ্ছগ্রাম, চকময়রাম মডেল উচ্চবিদ্যালয় পরিদর্শণ করেন।