বিরলে সরকারিভাবে অভ্যন্তরীণ চলতি আমন ধান সংগ্রহের নিমিত্তে ইউনিয়ন ওয়ারী বিভাজনকৃত সরবরাহকারী কৃষকগণের মধ্য হতে ২০১৯-২০ সংগ্রহ মৌসুমে ২য়, ৩য় ও ৪র্থ পর্যায়ে ৫৫২ মে.টন বরাদ্দকৃত ধান সরবরাহকারী কৃষক নির্বাচনে লটারী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে উপজেলা কৃষি অফিসারের প্রাপ্ত তালিকা হতে লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ সবুজার সিদ্দিক সাগর, খাদ্য নিয়ন্ত্রক হামানুর রহমান সরকার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহবুবার রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা নাসরিন জাহান, প্রেস ক্লাব সভাপতি এম এ কুদ্দুস সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল্লামা আজাদ ইকবাল লাবু, কৃষকলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া জিকু, বিরল খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান, মঙ্গলপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক শামু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিকুল ইসলাম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিথুন কুমার রায়সহ উপজেলার সকল কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সকল ইউপি চেয়ারম্যাণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সম্মানিত কৃষকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রকাশ্য লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে।