দিনাজপুরের ঘোড়াঘাটে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১২ জন জুয়াড়ীর প্রত্যেকের ২ শত টাকা করে ২৪শত টাকা আদায় করা হয়েছে। সোমবার উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জুয়াড়ীদের নিকট থেকে আদায় করেন। ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আমিরুল ইসলাম জানান, রবিবার দিবাগত রাতে ঘোড়াঘাট পৌরসভা এলাকায় একটি আম বাগানে জুয়াড়ীরা তাসের জুয়ার আসর বসিয়ে জুয়া খেলছিল। এ সংক্রান্ত সংবাদ পেয়ে থানার ওসি ইন্সপেক্টর তদন্ত মোঃ কামাল হোসেনের নেতৃত্বে ঘোড়াঘাট থানা পুলিশ তাসের জুয়ার আসর থেকে সিরাজুল (৩৫), মিরাজুল (৪০), মনিরুল (২৫), মোসলেম উদ্দিন (২৫), মেহেদুল (২৪), সুমন (২৫), মকুল (৩৫), শরিফুল (২৫), মনির মোল্লা(২৫), এনামুল (২৮), জিয়ায়ুর (৪২) সহ ১২ জন জুয়াড়ীকে আটক করে। আটক জুয়াড়ীদের পর দিন সোমবার উপজেলা পরিষদে উপস্থিত করলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের প্রত্যেকের ২শত টাকা করে জরিমানা আদায় করেন।