সোমবার বগুড়ার আদমদীঘিতে “জেনে বুঝে বিদেশ যাই, অর্থ সম্মান দুটোই পাই” বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, প্রেস ব্রিফিং ও সেমিনার করা হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের অর্থায়ন ও তত্বাবধানে এবং আদমদীঘি উপজেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারের প্রধান অতিথি ছিলেন আদমদীঘি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ সিরাজুল ইসলাম খান রাজু। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,কে,এম আব্দুল্ল্যাহ বিন রশিদের সভাপতিত্বে এ-সংক্রান্ত আলোচনায় অংশগ্রহণ করেন কারিগড়ি প্রশিক্ষন কেন্দ্র বগুড়ার প্রধান প্রশিক্ষক এরশাদ হোসাইন ও প্রশিক্ষক রাসেদুজ্জামান শামিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা খন্দকার, ইউপি চেয়ারম্যান এরশাদুল হক টুলু, আবদুল হক আবু, শামসুল হক খন্দকার, এসএম বেলাল হোসেন ও অ্যাডভোকেট শামসুল হক প্রমুখ।