চিরিরবন্দরে ইয়াবা বিক্রির সময় জামাই-শ্বাশুরী ও গাঁজা বিক্রির অপরাধে এক যুবকসহ ৩ জনকে আটক করেছে চিরিরবন্দর থানা পুলিশ। এ আটকের ঘটনায় মাদক আইনে দুটি মামলা করা হয়েছে।
চিরিরবন্দর থানা সূত্রে জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারী দিবাগত রাত পৌনে ১২ টায় নশরতপুর ইউনিয়নের আনসার আলীর পুত্র মিজানুর রহমানকে (২৫) ১ শত গ্রাম গাঁজা বিক্রির সময় হাতেনাতে ও একই ইউনিয়নের রাণীপুর গ্রামের হবিবর রহমানের স্ত্রী মেহেরুন নেছা (৪৫ কে ১৮ পিচ ও তার ঘরজামাই তেতুঁলিয়া গ্রামের আলোম হোসেনের ছেলে ইমরান হোসেন ( ২৫) কে ১৩ পিচ ইয়াবা বিক্রির সময় থানার উপপরিদর্শক এমদাদুর রহমান আটক করেন। চিরিরবন্দর থানার কর্মকর্তা ইনচার্জ সুব্রত কুমার সরকার সত্যতা স্বীকার করে জানান, তাদের নামে মাদক আইনে দুটি মামলা করা হয়েছে।