নওগাঁর সাপাহারে বিশেষ অভিযান চালিয়ে ৩শত পিস ইয়াবা ট্যাবলেট সহ খাইরুল ইসলাম (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, রোববার রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপপরিদর্শক (এসআই) ফারুক মোহাম্মদ জাহাঙ্গীর সঙ্গীয় ফোর্সসহ উপজেলার করমুডাঙ্গা চৌমুহনী বাজার এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে ৩শত পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী খাইরুল ইসলাম কে আটক করেন।
সাপাহার থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) আবদুল হাই নিউটন জানান, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধেু মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে নওগাঁ জেল হাজতে প্রেরন করা হয়েছে।