দিনাজপুরের ঘোড়াঘাট বাঘের হাট বনিক সমিতির উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রবিবার বেলা ১১টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি নুরুন নবি মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলের ঘোড়াঘাট পৌরসভার মেয়র আব্দুস সাত্তার মিলন,ঘোড়াঘাট পৌরসভার আওয়ামী লীগ সভাপতি ইউনুছ আলী মন্ডল। এ ছাড়াও আমন্ত্রিত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ কমলেশ চন্দ্র কুন্ডু, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়া,২নং ওয়ার্ড কাউনিলর আঃ সোবহান,৩নং ওয়ার্ড কাউন্সিলর রেজোয়ান মিয়া,১নং ওয়ার্ড কাউন্সিলর আঃ মোমিন,১নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারন সম্পাদক রাহাত আহমেদ,সাংবাদিক আবু বক্কর সিদ্দিক ও বনিক সমিতির সাধারন সম্পাদক সবুজ চৌধুরী।