বিরলের একটি বাণিজ্যিক পুকুরের পাহাদারকে বেঁধে রেখে প্রায় ৫ লক্ষাধিক টাকা মূল্যের মাছ চুরির অভিযোগ উঠেছে। ঘটনায় অজ্ঞাতনাম ১৪/১৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দাখিল করেছে ঐ পুকুরে মাছ চাষী।
থানার অভিযোগ সূত্রে জানা গেছে, ২২ ফেব্রুয়ারি শনিবার দিন শেষে রাত ২ টায় উপজেলার ফরক্কাবাদ ইউপি’র নলদিঘী মৌজার ৪৬০ নং দাগের ৬.৭০ একরের পুকুরে অজ্ঞাতনামা ১৪/১৫ জন পুকুরপাড়ে এসে পাহাদারকে রশি দিয়ে বেঁধে রেখে বড় বেড়জাল দিয়ে টেনে ১০০ মণ বিভিন্ন প্রজাতির মাছ আনুমানিক মূল্য ৫ লাখ টাকা তুলে চুরি করে পিকআপ ভ্যানযোগে নিয়ে পালিয়ে যায়। এ সময় অজ্ঞাতনামা চোরেরা পাহাদারদের নিকট থাকা বাটন নাইটেল মোবাইল ফোন ও সীম নং ০১৪০৬৩৫৩৬০০ কেড়ে নয়ে চলে যায়।
রবিবার সকাল সাড়ে ৬ টায় স্থানীয় লোকজন পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় নলদিঘী গ্রামের মছির উদ্দীনের পুত্র পাহারাদার জহুর আলী ও ভলসাহার পুত্র পাহারাদার মোস্তফা দ্বয়কে রশি দিয়ে বাঁধা অবস্থায় দেখে কাছে গিয়ে বাঁধন খুলে দিলে পার্শ্ববর্তী ধাইর ইউপি’র নিজামপুর গ্রামের মৃত আছির উদ্দীনের পুত্র পুকুরের মাছ চাষী নিজামপুর ও দারইল মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি জয়নাল আবেদীনকে ঘটনার বিস্তারিত জানায়। সঙ্গে সঙ্গে জয়নাল আবেদীন পুকুরপাড়ে গিয়ে বিস্তারিত ঘটনানা শুনেন ও দেখেন এবং সমিতির অন্যাণ্য সদস্যদের সাথে আলোচা করে সম্ভাব্য মাছ চুরির হিসাব ও চুরি যাওয়া মাছের সন্ধান করে না পেয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
থানার অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবিব জানান, তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।