চাটমোহর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা গত শনিবার চাটমোহর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.সাখাওয়াত হোসেন সাখোর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আঃ মালেকের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন পাবনা-৩ আসনের এমপি ও পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ¦ মোঃ মকবুল হোসেন। প্রধান বক্তা ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি। বিশেষ অতিথি ছিলেন চাটমোহর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ¦ আঃ হামিদ মাস্টার,পাবনা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ মোশাররফ হোসেন,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনির উদ্দিন আহমেদ মান্না,বিজয় ভূষণ রায়,শ্রম বিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ,পাবনা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ^াস। বক্তব্য দেন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম নজরুল ইসলাম,আলহাজ¦ আঃ রাজ্জাক জকি,পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মির্জা রেজাউল করিম দুলাল,খন্দকার মাহবুব এলাহী বিশু,খন্দকার বজলুল করিম খাকছার,ফৈলজানা ইউনিয়ন সভাপতি আলহাজ¦ আজাদ হোসেন,হান্ডিয়াল ইউনিয়ন সভাপতি রবিউল করিম মাস্টার,ছাইকোলা ইউনিয়ন সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম,মথুরাপুর ইউনিয়ন সভাপতি ও ইউপি চেয়ারম্যান সরদার আজিজুল হক,গুনাইগাছা ইউনিয়ন সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বর্ধিত সভায় চাটমোহর উপজেলা আওয়ামী লীগেরসম্মেলন অনুষ্ঠানের লক্ষ্যে বিজয় ভূষণ রায়কে আহ্বায়ক করে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠণ করা হয়। কমিটির সদস্যরা হলেন মনির উদ্দিন আহমেদ মান্না,এ্যাড.আহাদ বাবু,সরদার মিঠু আহমেদ,এ্যাড.সাখাওয়াত হোসেন সাখো,মোঃ আঃ মালেক ও সকল ইউনিয়ন সভাপতি।