বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের রেলগেটের মনিহার মেহনতি সরবত বিক্রেতা আত্তাব হোসেন সুন্দর এই পৃথিবীতে বেঁচে থাকার আকুতি জানিয়েছেন। মানবতার এই জগৎ থেকে বিনা চিকিৎসায় বিদায় নিতে চায় না আত্তাব। তার ফুসফুসে ক্যান্সার হয়েছে। সে রাজশাহী কমর্ফোট হাসপাতালের ক্যান্সার বিশেষঞ্জ অধ্যাপক ডা: মো: নূরুল ইসলামের তত্বাবধানে তার চিকিৎসা চলছে। তবে বর্তমানে অর্থের অভাবে তার নিজ বাড়িতে রয়েছে। জীবন সংকটাপন্ন এই আত্তাব কে বাঁচাতে দ্রুত উন্নত চিকিৎসার প্রয়োজন বলে জানিয়েছেন তার ডাক্তার। তার ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।
এ ব্যাপারে তার ছেলে মিলন হোসেন জানিয়েছে, তাদের পরিবারের পক্ষে তার বাবা উন্নত চিকিৎসা খরচ বহন করা সম্ভব নয়। সংসারে একমাত্র উপার্জনকারী আত্তাব হোসেন ইতিমধ্যে তার চিকিৎসার জন্য প্রায় ১ লক্ষ টাকা খরচ করে আর্থিক কষ্টে দিনাতিপাত করছেন। এমতাবস্থায় অসহায় তার উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে চিকিৎসা ব্যায়ের ৩ লক্ষ টাকা জোগাড় করতে একেবারেই অক্ষম। দিন দিন অবনতির দিকে যাচ্ছে আত্তাবের এর শারীরিক অবস্থা। যত তাড়াতাড়ি সম্ভব ফুসফুসে ক্যান্সার চিকিৎসার প্রয়োজন। কিন্তু এতো টাকা কোথায় পাবে তার পরিবার ? তবে কি টাকার অভাবে বিনা চিকিৎসায় পৃথিবী থেকে বিদায় নেবে একজন মানুষ। নিজের অক্ষমতা আর দারিদ্র্যতা পারিবারিক পরিস্থিতির বিস্তারিত জানিয়ে সাংবাদিকদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, জনপ্রতিনিধি ও দেশের বিত্তশালীদের সহায়তা কামনা করেছেন আত্তাব হোসেন। সাহায্য পাঠানোর জন্য যোগাযোগ করুন ঃ ০১৭৭৬-৬৮৫৯২০।