দিনাজপুরের ঘোড়াঘাটে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সহ আন্তঃ জেলা ডাকাত দলের ৪ জন ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত অনুমান দেড়টার দিকে ঘোড়াঘাট উপজেলার বেলওয়া আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বে আন্তঃজেলা ডাকাত দলের ৪জন ডাকাত ডাকাতি করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। সংবাদ পেয়ে ঘোড়াঘাট থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ আমিরুল ইসলামের নেতৃত্বে এস,আই সাইফুল ইসলাম ও এস.আই মোজাফ্ফর হোসেন সঙ্গীয় ফোর্স সহ ডাকাতদেরকে ঘিরে ফেলে। ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। পুলিশ এ সময় ডাকাতদের নিকট থেকে একটি গ্রিল কাটার, একটি বড় কেচি, একটি শিট কাটার, সাবল, পশু কুড়াল, রড, রেঞ্জ ও রশি সহ দেশীয় অস্ত্র উদ্ধার করে। গ্রেফতার কৃতরা, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার আলী গাঁও গ্রামের রুস্তম আলীর পুত্র আশরাফুল ইসলাম (২৬), পুঁইয়াগাড়ি গ্রামের জসিম উদ্দিনের পুত্র আবদুল বারিক(৩৫) জেলার নবাবগঞ্জ উপজেলার শিবরামপুর গ্রামের হাসান আলীর পুত্র মনোয়ার হোসেন (৩৮) ও একই গ্রামের আবুল কাসেমের পুত্র আক্তারুল ইসলাম (২৮)্। গ্রেফতার কৃত ডাকাত সদস্যদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে নবাবগঞ্জ ও ঘোড়াঘাট থানায় অপহরণ, ডাকাতি ও ধর্ষণ সহ একাধিক মামলা রয়েছে বলে ঘোড়াঘাট থানার কর্মকর্তা ইনচার্জ আমিরুল ইসলাম জানান।