দিনাজপুরের পার্বতীপুর উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি শাহরিয়ার ইফতেখারুল আলম চৌধুরী (বিপ্লব) ও সাধারন সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ নির্বাচিত হয়েছে।
শনিবার বিকেলে পৌর অডিটরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর-ফুলবাড়ী এলাকার সাংসদ সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক, সাধারন সম্পাদক রেজাউল করিমসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।